ডিগবাজি
         গাজী হাবিব

রেগে গিয়েই হেরে গেলেন
চলবে রঙের হলি
হাতির লেজে পা দিয়ে কেউ
হয় সে নিজেই বলি।

কি নিয়েছো কি খেয়েছো
বরই গাছের ডাল,
আঁ-ছোলা বাঁশ ঢুকলে কারো
ফুলাবে সবাই গাল।

ভাব করছো এমন তুমি
ময়দা চোরের বাপ,
ঠাকুরঘরের কলা খেয়েও
করোনি কোন পাপ?

ডিগবাজিতে সেভেন ক্লাস
অংকে ক্লাস ফোর,
ক'দিন বাদে বলবে সবাই
ওই সে মহা চোর।

Comments